দিনহাটায় বাইক ও চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ১
দিনহাটা,সংবাদ একলব্য
ওয়েলকাম সংলগ্ন এলাকায় বাইক ও চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক ব্যাক্তি,ঘটনায় চাঞ্চল্য।
ঘটনার বিবরণে জানা গিয়েছে শনিবার গভীর রাত আনুমানিক ১২ টা নাগাদ ওয়েলকাম সংলগ্ন দিনহাটা এক নম্বর ব্লক এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে একটি বাইকে দুজন ব্যাক্তি কোচবিহার থেকে দিনহাটার দিকে আসছিলেন অপরদিকে একটি চার চাকার ছোট গাড়ি দ্রুত গতিতে দিনহাটা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। সেই সময় ওয়েলকাম সংলগ্ন এলাকায় বাইক ও চার চাকার ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ঘটনায় বাইকে থাকায় এক ব্যক্তি গুরুতর আহত হয়, এবং ততক্ষনাত তাকে গুরুতর আহত অবস্থায় দেওয়ানহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করিয়ে কোচবিহারে রেফার করা হয়েছে।
সেই দুর্ঘটনায় চার চাকার ছোট গাড়িটির একটি চাকা খুলে গিয়ে রাস্তার পাশে জলাশয়ে পরে। তবে তার মধ্যেই ছোট চার চাকার গাড়িতে থাকা ব্যাক্তিরা খুলে যাওয়া চাকাটি তুলে এনে গাড়ির ডিগ্গীতে থাকা আর একটি অন্য চাকা লাগিয়ে পালানোর চেষ্টা করে, তবে সেখানে পৌঁছায় ভেটাগুড়ি ফাঁড়ির পুলিশ। তখন ছোট চার চাকার গাড়িতে থাকা ব্যাক্তিরা পালিয়ে যায়।
এরপর পুলিশ সেই গাড়িটি উদ্ধার করে নিয়ে আসে সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি কেও নিয়ে আসে বলে পুলিশ সূত্রে খবর।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। আরও পড়ুনঃ Voter Aadhaar Link : নিজেই ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করুন বাড়িতে বসেই
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ