রামকৃষ্ণ চ্যাটার্জী: সালানপুর:-
সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েতের ২৬টি আঙ্গন বাড়ি কেন্দ্রের উদ্যোগে দেন্দুয়ার কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো পুষ্টি সচেতনতা পালন শিবির।
অনুষ্ঠানের প্রথমে শিক্ষক দিবস উপলক্ষে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণকে শ্রদ্ধাঞ্জলি জানান সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি ও সিডিপিও মোনাদীপা মাজি এবং সুপার ভাইজার তপতি লায়েক,দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত প্রধান শিমুলা মারান্ডি,উপ প্রধান রঞ্জন দত্ত সহ চাইল্ড লাইন থেকে উপস্থিত ছিলেন স্বপন মান্না সহ আরো অনেকে।
তাছাড়া আঙ্গনওয়াড়ি কেন্দ্র ও কমিউনিটি হলের ময়দানে বেশ কয়েকটি ফলের চারা লাগানো হয়।এই অনুষ্ঠানে নাচ-গান আবৃতি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাছাড়া এদিন উপস্থিত ছিলেন ২৬টি আঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকা সহ এলাকার বহু গর্ববতী মহিলা ও শিশুরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ