Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC SCAM Kalyanmay Ganguly Arrest : গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়

SSC দুর্নীতি: গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়





Kalyanmay Ganguly Arrest: এসএসসি নিয়োগকাণ্ডে গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmay Ganguly Arrest)। শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’ মামলায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করল সিবিআই (CBI)।


বৃহস্পতিবার প্রায় ৬ ঘণ্টা জেরার পর কল্যাণময়কে (Kalyanmay Ganguly Arrest) গ্রেফতার করেন গোয়েন্দারা।  সিবিআই জানিয়েছে, অযোগ্য প্রার্থীদের সুপারিশপত্র বানিয়ে দিতেন তিনিই। সেই সুপারিশপত্রের ভিত্তিতেই হয়েছে যাবতীয় অবৈধ নিয়োগ।


বৃহস্পতিবার কল্যাণময়কে (Kalyanmay Ganguly Arrest) জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডেকেছিল সিবিআই (CBI)। সেই থেকে তাঁকে টাকা জিজ্ঞাসাবাদ শুরু করেন গোয়েন্দারা। সিবিআই সূত্রের খবর, গোয়েন্দাদের প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি তিনি। এর পর বিকেল ৪টে নাগাদ তাঁকে গ্রেফতারির সিদ্ধান্ত নেন গোয়েন্দারা।


শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর (Kalyanmay Ganguly Arrest) যোগসাজশেরও প্রমাণ মিলেছে বলে জানা গিয়েছে। এবার দু'জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code