Latest News

6/recent/ticker-posts

Ad Code

Durga Puja 2022 : জীবন্ত দুর্গা প্রদর্শনীর আসর বসবে জলপাইগুড়িতে

Durga Puja 2022 : জীবন্ত দুর্গা প্রদর্শনীর আসর বসবে জলপাইগুড়িতে

Durga Puja live show




Durga Puja 2022 : জীবন্ত দুর্গা প্রদর্শনীর আসর বসবে জলপাইগুড়িতে । এবছরেই প্রথম প্রকাশ্যে এই প্রদর্শনীর আয়োজন করেছে প্রজাপিতা ব্রহ্মকুমারী রাজ যোগ কেন্দ্রের জলপাইগুড়ি শাখা।

যোগ চর্চার মাধ্যমেই এই প্রদর্শনী হবে বলে জানান উদ্যোক্তারা। লাইট ও সাউন্ডের মাধ্যমে জীবন্ত দুর্গার প্রদর্শনীতে দেবীর আধ্যাত্মিক চরিত্র ফুটিয়ে তোলা হবে বলে জানান কেন্দ্রের সঞ্চারিকা ব্রহ্মকুমারী নীতু ।

ইতিমধ্যেই মঞ্চ তৈরির কাজ চলছে। চলছে মহড়াও। কেন্দ্রের তিন বোন ও তিন ভাইয়েরা মিলেই প্রদর্শনীতে অভিনয় করবেন।

সপ্তমী, অষ্টমী ও নবমী তিন দিন ধরে জলপাইগুড়ি শিল্পসমিতি পাড়ার রাজ যোগ কেন্দ্রের সামনে এই জীবন্ত দুর্গা প্রদর্শনীর আসর বসবে । সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code