দুই বছর পর চৌধুরী হাট রামকৃষ্ণ আশ্রমে হচ্ছে কুমারী পূজা
নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য: দুই বছর পর এবারে চৌধুরী হাট রামকৃষ্ণ আশ্রমে হচ্ছে কুমারী পূজা (Kumari Puja) বলে জানালেন আশ্রমের স্বামী সেবানন্দ মহারাজ।
প্রসঙ্গত করোনার কারনে গত দুই বছর আশ্রমে দুর্গা পূজা হলেও করা হয়নি কুমারী পূজা (Kumari Puja)। প্রচুর দর্শনার্থীদের আগমনের কারণে করোনা ছড়ানোর আশঙ্কায় বন্ধ রাখা ছিল চৌধুরী হাট রামকৃষ্ণ আশ্রমের এই ঐতিহ্যবাহী পূজা। এবারে করোনার রেশ কাটতেই বিপুল সমারোহে দুর্গোৎসব হবে বলে জানালেন আশ্রমের মহারাজ।
তিনি জানান এবারে কুমারী মা (Kumari Maa) হিসেবে পূজিত হবেন কোচবিহারের সাগরিকা ভট্টাচার্য। পিতা সঞ্জয় ভট্টাচার্য। অষ্টমীর দিন সকাল নয়টায় কুমারী পূজার (Kumari Puja) শুভারম্ভ হবে। এরপর আশ্রম সংলগ্ন চৌধুরী হাট উচ্চ বিদ্যালয় মাঠে মহা প্রসাদ বিতরণ হবে বলে তিনি জানিয়েছেন।
সকল ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করেছেন স্বামী সেবানন্দ মহারাজ। এছাড়াও আগামী ২৫ সেপ্টেম্বর মহালয়া তিথিতে প্রতি বছরের মতো এবারেও বস্ত্র বিতরণ অনুষ্ঠান রয়েছে বলে তিনি জানিয়েছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ