SSC RECRUITMENT: SSC নিয়ে বড়সড় আপডেট! কবে থেকে SSC নিয়োগ শুরু? জানালেন ব্রাত্য বসু
একদিকে যখন SSC নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য তখন শূন্যপদ থাকলেও নিয়োগ করা যাচ্ছে না আদালতে মামলার জন্য এমন দাবির মাঝেই সম্প্রতি হাইকোর্ট নিয়োগে কোনো আইনি জটিলতা নেই বলেই জানিয়ে দেন। এরপরেই নড়েচড়ে বসলো রাজ্য।
আজ নিয়োগ নিয়ে এসএসসি কর্তাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর বৈঠকের পরেই SSC নিয়োগ নিয়ে বড় কথা জানালেন ব্রাত্য বসু। পুজোর আগেই এসএসসি-তে নিয়োগ প্রক্রিয়া শুরুর ভাবনা। এমনই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
সাংবাদিক বৈঠকে তিনি জানান, "নতুন নিয়োগ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে শুধু সহানুভূতি দিয়ে হবে না, আইনটাও জানতে হবে। বেআইনিভাবে আমরা কিছু করতে চাই না। বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও। পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া চালুর ভাবনা। ২১ হাজার শিক্ষক ও প্রধানশিক্ষকের শূন্য পদে পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে যাবে। " ৮ তারিখ এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এদিনের বৈঠকে হাজির ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের নবনিযুক্ত সভাপতি, SSCর সভাপতিসহ শিক্ষা দফতরের শীর্ষ আধিকারিকরা। দুর্নীতি এড়াতে নিয়োগবিধিতে ব্যাপক রদবদলের সম্ভাবনা রয়েছে। উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তিন ধাপেই হবে শিক্ষক নিয়োগ। সঙ্গে সমান্তরালভাবে চলবে প্রধান শিক্ষক নিয়োগপ্রক্রিয়াও।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ