মন্ত্রীসভায় আসতে চলেছেন কারা? আর বাদ পড়ছেন কারা? উঠে আসছে এক গুচ্ছ নাম
বুধবার বিকেল চারটায় রাজ্য মন্ত্রীসভায় ঘটছে রদবদল। এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। আর এই ঘোষনার পরেই রাজনৈতিক মহলে জল্পনা। কারা হারাচ্ছেন মন্ত্রীত্ব? কারাই বা যোগ দিচ্ছেন মন্ত্রীসভায়? সবটার উত্তর মিলবে বুধবার।
গুঞ্জনে উঠে আসছে ৫টি নতুন নাম। পার্থ ভৌমিক, স্নেহাশিষ চক্রবর্তী, উদয়ন গুহ, তাপস রায় ও বাবুল সুপ্রিয়। কানাঘুষোয় শোনা যাচ্ছে, পরিষদীয় মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন তাপস রায়।
একদিকে সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডের প্রয়াণ ঘটে। অন্যদিকে স্কুল সার্ভিস দুর্নীতিতে ইডির হেফাজতে থাকায় মন্ত্রিত্ব হারিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ফলে আপাতত তাঁদের দায়িত্বে থাকা দপ্তর গুলি মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের হাতে রয়েছে।
মুখ্যমন্ত্রীও বলেন, "সুব্রত মুখোপাধ্য়ায়, সাধন পান্ডে মারা গিয়েছেন। পার্থ চ্য়াটার্জি জেলে রয়েছেন। এদের কাজগুলো কে করবে? কাউকে না কাউকে তো করবে হবে? বেশ কয়েকটি মন্ত্রীর পদ ফাঁকা পড়ে রয়েছে। আমার পক্ষে তো একা সবগুলো দেখা সম্ভব নয়। সুব্রতদা পঞ্চায়েত দেখেতেন, পিএইচই দেখতেন, সাধন পান্ডে সেলফ হেলফ গ্রুপ দেখতেন, পার্থ ইন্ডাস্ট্রি দেখতেন।"
মমতা জানান, "পরশু বিকেল চারটেয় একটা ছোট রদবদল ঘোষণা করা হবে। মন্ত্রিসভায় রয়েছেন এমন ৪-৫ জনকে দলের কাজ লাগাব। নতুন ৫-৬ জনকে নিয়ে আসা হবে।" আর তারপরেই চলছে গুঞ্জন।
এদিকে, বাদ যেতে পারেন কারা, তা নিয়ে চলছে জল্পনা। এই তালিকায় প্রথম নাম উঠে আসছে, পরেশ অধিকারীর। মন্ত্রীকন্যার চাকরিতে নিয়োগ নিয়ে দুর্নীতির জেরেই পদ হারাতে পারেন পরেশ। পাশাপাশি, পারফরম্যান্সের বিচারে বাদ পড়তে পারেন চন্দ্রনাথ সিংহও। অন্যদিকে, সৌমেন মহাপাত্রকে সংগঠনের দায়িত্বে নিয়ে আসা হবে বলে খবর। সেক্ষেত্রে তিনি আর মন্ত্রী থাকবেন কিনা, সেই প্রশ্ন উঠছে। 'এক ব্যক্তি, এক পদ' নীতির দিকে হাঁটতে পারে দল। যার প্রস্তাবনা করেছিল অভিষেক।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ