ভেটাগুড়িতে তৃণমূল কার্যালয়ে দুষ্কৃতির আক্রমণ, আহত তৃণমূলের একাধিক কর্মী সমর্থক
আজ সন্ধ্যায় দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের কার্যালয় একদল দুষ্কৃতির হঠাৎ আক্রমণে একাধিক কর্মী সমর্থক গুরুতর আহত হয়।
তৃণমূল কর্মী খায়রুল মিয়াঁ গুরুতর আহত অবস্থায় কোচবিহারে স্থানান্তরিত করা হয়েছে। অপর এক কর্মী অনন্ত কুমার বর্মন, ভেটাগুড়ি অঞ্চল সভাপতি দিনহাটা হাসপাতালে ভর্তি রয়েছেন । এছাড়াও আহত হয়েছেন দিলদার রহমান নামে আর এক কর্মী।
আহত কর্মীদের দেখতে দিনহাটা হাসপাতালে পৌছেছেন কোচবিহারের নব নির্বাচিত জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ।
আসছে বিস্তারিত-
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ