আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ঝুলন গোস্বামী
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী। আগামী মাসে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবেন তিনি।
ভারতীয় বোর্ড (BCCI) সূত্রে জানা গেল, আগামী ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলবেন জাতীয় দলের অভিজ্ঞ তারকা। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা পায় ঝুলন। আর তারপর, মনে করা হচ্ছিল এখনি অবসর নিচ্ছেন না তিনি। কিন্তু শনিবারেই অবসরের কথা জানা গেল ঝুলনের।
দেশের হয়ে প্রায় ২০০টি ওয়ানডে খেলে ফেলেছন ঝুলন। তিন ফরম্যাট মিলিয়ে ৩৫২টি উইকেট তাঁর ঝুলিতে। আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে সর্বোচ্চ উইকেটপ্রাপক হিসেবেই অবসর নেবেন তিনি। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের (২৫২) মালকিনও তিনি। ২০০৭ সালে আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার উঠেছিল তাঁর হাতে। অর্জুন পুরস্কার ও পদ্মশ্রীতে সম্মানিত হয়েছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ