Latest News

6/recent/ticker-posts

Ad Code

LPG Rates: সুখবর! রাজ‍্যে নিম্নমুখী রান্নার গ‍্যাসের দাম

LPG Rates: সুখবর! রাজ‍্যে নিম্নমুখী রান্নার গ‍্যাসের দাম







আজ ১লা আগস্ট থেকে কার্যকর হচ্ছে এলপিজি র নয়া দাম। গ‍্যাসের দাম নিয়ে রয়েছে সুখবর। এমাসে কমলো LPG দাম। বাণিজ্যিক রান্নার গ্যাসের (Cylinder Price) দাম কমল সিলিন্ডারে ৩৬ টাকা ৫০ পয়সা। ফলে, কলকাতায় (Kolkata) ১৯ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ২ হাজার ৯৫ টাকা ৫০ পয়সা।




অন্যদিকে, গৃহস্থের রান্নার গ্যাসের ১৪.২ কেজি সিলিন্ডারের দাম রয়েছে অপরিবর্তিত। এর আগে ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হয়েছিল ১ হাজার ৭৯ টাকা। এই নিয়ে গত দু’ মাসে ১০৩ টাকা দাম বেড়েছিল।




রান্নার গ‍্যাসের দাম বৃদ্ধি নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। নিশানা করেছে তৃণমূলও। রান্না গ‍্যাস সিলিন্ডারের প্রতীকি নিয়েও দাম বৃদ্ধি নিয়ে প্রতিবাদ দেখা গিয়েছে। মে মাসে ভারতে প্রথমবার হাজারের গণ্ডি পার করেছিল এলপিজি-র দাম। গত দেড় বছরে ভারতে ৮ বার দাম বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের।



এবার কমলো বাণিজ‍্যিক রান্নার গ‍্যাসের দাম অন‍্যদিকে অপরিবর্তিত গৃহস্থের রান্নার গ্যাসের দাম।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code