CWG 2022: ভারতের হয়ে তৃতীয় সোনা অচিন্ত্যের
ভারতের তৃতীয় সোনা জয় অচিন্ত্যের। বার্মিংহামে কমনওয়েলথ গেমসে তৃতীয় স্বর্ণপদক পেল ভারত। ভারোত্তোলন ৭৩ কেজি বিভাগে 'স্ন্যাচ'-এ এক নয়, দুই দুইবার কমনওয়েলথ গেমসের রেকর্ড ভাঙলেন ২০ বছরের ভারোত্তোলক অচিন্ত্য শেউলি (Achinta Sheuli)।
এদিন প্রথম প্রয়াসে ১৪৩ কেজি তোলেন তিনি। এরপর 'ক্লিন এন্ড জার্ক'-এ ১৬৬ কেজি তোলার পর সফলভাবে ১৭০ কেজি ওজন তোলেন অচিন্ত্য। মোট ৩১৩ কেজি তুলে গেমসের রেকর্ড ভেঙে ভারতকে তৃতীয় স্বর্ণপদক এবং সব মিলিয়ে ষষ্ঠ পদক এনে দিলেন অচিন্ত্য।
মালয়েশিয়ার হিদায়ত মহম্মদ মোট ৩০৩ কেজি (১৩৮ কেজি + ১৬৫ কেজি) ভারোত্তোলন করে রুপো জেতেন। কানাডার শাদ ডারসিগনি ২৯৮ কেজি (১৩৫ কেজি + ১৬৩ কেজি) তুলে তৃতীয় স্থানে শেষ করায় ব্রোঞ্জ জেতেন।
এখনও পর্যন্ত ভারোত্তোলন থেকে সবকয়টি পদক জিতেছে ভারত।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ