কোচবিহার জেলা তৃণমূল শ্রমিক ভবনের উদ্বোধন
উদ্বোধন হলো কোচবিহার জেলা তৃণমূল শ্রমিক ভবনের। শনিবার কোচবিহার দেশবন্ধু মার্কেটের কাছে এই ভবনের উদ্বোধন হয়।
এদিন এই ভবনের উদ্বোধন করেন রাজ্য তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়। এদিন রাজবংশী কৃষ্টির বৈরাতী নাচের মধ্যে দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। এরপর ঋতব্রত বাবু ফিতে কেটে এই শ্রমিক ভবনের উদ্বোধন করেন।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়,কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তথা বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষ, খোকন মিয়া, দলের কোচবিহার জেলার চেয়ারম্যান গীরিন্দ্রনাথ বর্মন, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্য ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ