মমতার মন্ত্রিসভায় মন্ত্রী ৮ নতুন মুখ, শপথ নিচ্ছেন ৯ মন্ত্রী
মমতার (Mamata Banerjee) মন্ত্রীসভার রদবদল হল আজ। আজ ৯ জন মন্ত্রী হিসেবে শপথ নিলেন। যারমধ্যে ৮ জন-ই নতুন মুখ। মোট ৯ জন মন্ত্রীর মধ্যে ৫ জন পূর্ণমন্ত্রী।
পূর্ণমন্ত্রী:
প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, বাবুল সুপ্রিয়, উদয়ন গুহ ও স্নেহাশিষ চক্রবর্তী।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী:
বীরবাহা হাঁসদা ও বিপ্লব রায়চৈৌধুরী।
প্রতিমন্ত্রী:
তাজমুল হোসেন ও সত্যজিৎ বর্মণ।
তাঁদের শপথগ্রহণে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকলকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লা গণেশন (La Ganeshan)।
রাজ্য মন্ত্রিসভায় নতুন ৮ মন্ত্রী, কে, কোন দফতর পাবেন, সিদ্ধান্ত শীঘ্রই। নিয়ম অনুযায়ী, পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী (মুখ্যমন্ত্রী-সহ) হতে পারেন। সেই সংখ্যাটা পুরো হয়ে গেল। এতদিন ৪৩ ছিল। চারজন মন্ত্রী বাদ পড়ছেন। নয়া মন্ত্রীদের দফতর বণ্টন হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ