Amitabh Bachchan: করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন
করোনা আক্রান্ত প্রবাদ প্রতিম অভিনেতা অমিতাভ বচ্চন। এদিন গভীর রাতে টুইট করে নিজের করোনা আক্রান্তের খবর জানান অমিতাভ বচ্চন। পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা সকলকে করোনা পরীক্ষার পরামর্শ দেন।
এদিন টুইটে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) জানিয়েছেন, কিছুটা আগে করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট হাতে পেলাম। এর মাঝে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তারাও দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নিন।
৭৯ বছরের মেগাস্টারের দ্রুত সুস্থতা কামনা করে আরোগ্য কামনার ঢল নেমেছে সোশাল মিডিয়ায়। প্রসঙ্গত, এই মুহূর্তে কৌন বনেগা ক্রোড়পতি শো-র শুটিং করছিলেন অমিতাভ, তাই সম্ভবত তাঁর আশঙ্কা, অনেক প্রতিযোগীই তাঁর সংস্পর্শে এসে থাকতে পারেন।
এর আগেও করোনা আক্রান্ত হয়েছিলেন অমিতাভ। শুধু তিনিই নয় ছেলে অভিষেক বচ্চন সহ পরিবারের অনেকে করোনার সাথে লড়াই করেছিলেন। এবার ফের আক্রান্ত অমিতাভ বচ্চন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ