Covid 19: দৈনিক সংক্রমণ ৩ হাজার ছুঁইছুঁই, রাজ্যে বাড়ছে উদ্বেগ
ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। করোনার বর্তমান গ্রাফ উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে। একদিনে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজারের দোরগোড়ায়। যা নিয়ে চিন্তিত রাজ্য।
রাজ্যে একদিনে করোনায় ২ হাজার ৮৮৯জন সংক্রমিত। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রন্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২ জন।
পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা, তারপরেই উত্তর ২৪ পরগনা। কলকাতায় (Kolkata) একদিনে করোনায় ৮৩৪জন আক্রান্ত । উত্তর ২৪ পরগনায় (North 24 Pargana) একদিনে করোনায় ৮১৯জন আক্রান্ত হয়েছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ