নূপুর শর্মার পর পয়গম্বর বিতর্কে আরও এক BJP নেতা
বহিস্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার পয়গম্বর বিতর্কের রেশ এখনো পুরোপুরি মিশে যায়নি। এর মাঝেই এবার আর এক বিজেপি নেতা ইসলাম ধর্মকে টার্গেট করে টুইট করে। আর এর জেরেই তাঁকেও বহিস্কার করলো বিজেপি।
হরিয়ানা বিজেপির আইটি সেলের (BJP IT Cell) প্রধান অরুণ যাদব (Arun Yadav ) ইসলাম ধর্মকে টার্গেট করে একাধিক টুইট করেছেন। একটি টুইটে তাঁকে কাবা শরিফের সঙ্গে মদের গ্লাসের তুলনা করতে দেখা গিয়েছে। বৃহস্পতিবার দেখা যায় হঠাতই তাঁর পুরনো সেই টুইটের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে সেই পোস্ট। তাঁকে গ্রেপ্তারির দাবি উঠতে থাকে। #ArrestArunYadav হ্যাশট্যাগটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে থাকে। অরুণ যাদবের (Arun Yadav) বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয় বিজেপি। হরিয়ানা বিজেপির সভাপতি ওপি ধনকড় তাঁকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।
সরকারিভাবে অবশ্য তাঁকে বহিস্কারের কোনও কারণ জানানো হয়নি। নূপুর শর্মা এবং নবীন জিন্দালের (Naveen Jindal) বক্তব্যে ভাবমূর্তি ধাক্কা খেয়েছে বিজেপির। সেই আশঙ্কাতেই দলের এই আইটি সেলের কর্মীকে বহিষ্কার করার সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
এই বছরের মে থেকে 2017 সালের মধ্যে পোস্ট করা অরুণ যাদবের টুইট হাজার হাজার বার শেয়ার করা হয়েছে। এখন পর্যন্ত, যাদবের বিরুদ্ধে এখনও কোনও পুলিশ অভিযোগ দায়ের করা হয়নি, । অরুণ যাদবের টুইটটি 2017 সালের, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ