Latest News

6/recent/ticker-posts

Ad Code

North Bengal News : বেড়েছে করোনা, ভাবাচ্ছে নাইরোবি ফ্লাই

বেড়েছে করোনা, ভাবাচ্ছে নাইরোবি ফ্লাই 

hospital



জলপাইগুড়িতে করোনা উদ্বেগজন ভাবে বৃদ্ধি পাচ্ছে । বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার জানান এই মুহূর্তে করোনাকে একটু বেশি জলপাইগুড়িতে।

ডাঃ হালদার বলেন- আগের তুলনায় করানো আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এই মুহূর্তে চারজন রোগী ভর্তি রয়েছে হাসপাতালে। তবে নন অক্সিজেন অবস্থায় এবং তাঁদের অবস্থা স্থিতিশীল।

অপরদিকে সম্প্রতি শিলিগুড়ি সহ বেশকিছু এলাকায় নাইরোবি ফ্লাই এর আক্রমণের বেশ কিছু ঘটনা সামনে আসায় চিন্তার ভাজ পরেছে এই জেলার স্বাস্থ্য কর্তাদের কপালেও।

যদিও মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার এই প্রসঙ্গে জানান, এখনো পর্যন্ত এই নাইরোবি ফ্লাই বা এসিড পোকার দারা আক্রান্ত হবার কোনো ঘটনা জলপাইগুড়ি জেলায় ঘটেনি, তবে ইতিমধ্যে সমস্ত ব্লক স্বাস্থ্য অধিকারিকদের এই বিষয়ে সতর্ক করা হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code