Latest News

6/recent/ticker-posts

Ad Code

Tollywood : বড় পর্দায় পোস্তা সেতু ভেঙে পড়ার নেপথ্য কাহিনি মুক্তি পাবে মাদার টেরেসার জন্মদিনে

বড় পর্দায় পোস্তা সেতু ভেঙে পড়ার নেপথ্য কাহিনি মুক্তি পাবে মাদার টেরেসার জন্মদিনে


men and women





কলকাতা কখনও থামতে শেখেনি! নানা অঘটনে সাময়িক হয়তো চলার গতি থমকেছে। শহর তার পরেই যে কে সেই। উল্টোরথেও আরও এক বার সেটাই দেখল শহরবাসী।


three boyes


টিম ‘কলকাতা চলন্তিকা’ ইসকন মন্দির প্রাঙ্গনে হাজির হতেই ২৫ হাজার লোকের জমায়েত। তাঁদের সাক্ষী রেখে ছবির নাম দিয়ে তৈরি মিষ্টিতে জগন্নাথদেবের পুজো। পরে সেই মিষ্টি বিতরণ। এ ভাবেই শুভ দিনে ছবির প্রচার শুরু করলেন পরিচালক পাভেল। বড় পর্দায় পোস্তা সেতু ভেঙে পড়ার নেপথ্য কাহিনি ধরা দেবে আগামী ২৬ আগস্ট।


এদিনের অনুষ্ঠানে আসর মাতিয়েছেন সৌরভ দাস, ‘বং গাই’ কিরণ দত্ত, প্রযোজক শতদ্রু চক্রবর্তী, শতাব্দী চক্রবর্তী।


people


ইসকনের পুজোয় অংশ নিয়েছেন। রথ টেনেছেন জগন্নাথদেবের। উল্টোরথের আগের দিন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায় ৫০-এ পা রেখেছেন। ‘শহরের গর্ব’কে সম্মান জানিয়ে পাভেল ঘোষণা করেছেন ছবি-মুক্তির তারিখ। একঝাঁক তারকাখচিত ছবিটি মুক্তি পাবে মাদার টেরেসার জন্মদিনে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code