Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC SCAM: তৃণমূল-অর্পিতা যোগ! বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর

SSC SCAM: তৃণমূল-অর্পিতা যোগ! বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর 


Arpita Partha Shubendu



শিক্ষক নিয়োগ মামলায় যখন জেরবার রাজ‍্য এই পরিস্থিতিতে বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ মামলায় অভিযান চালিয়ে রাজ‍্যের ১৪ জায়গায় একসঙ্গে হানা দেয় ইডি। শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায় থেকে বর্তমান শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও হানা দেয় সিবিআই‌। এই অভিযানে বৃহস্পতিবার পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে ২০ কোটি টাকা সহ বেশ কিছু মোবাইল ফোন ও সোনার গহনা উদ্ধার করে ইডি। এরপরেই উত্তাল হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। তুঙ্গে পৌঁছল রাজনৈতিক তরজা। ময়দানে হাজির বিজেপিও।




ঘটনা প্রকাশ্যে আসতেই ট্যুইট করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটে তিনি লিখেছেন, SSC দুর্নীতির মামলায়, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। সূত্রের দাবি, টাকার বান্ডিলগুলি ছিল, অশোক স্তম্ভের ছবি দেওয়া, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতরের খামের মধ্যে।


এরপরেই তৃণমূলের সঙ্গে অর্পিতার যোগ নিয়ে গুঞ্জন শুরু হয়। যদিও পাল্টা দিয়েছে তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য ট্যুইট করে বলছেন, ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাঁদের নাম আসছে, এ সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল নজর রাখছে। যথাসময়ে বক্তব্য জানাবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code