Latest News

6/recent/ticker-posts

Ad Code

partha chatterjee : আজকেই কি গ্রেপ্তার হবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ! এখনো চলছে জিজ্ঞাসাবাদ !

আজকেই কি গ্রেপ্তার হবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ! এখনো চলছে জিজ্ঞাসাবাদ !


প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়




শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে গতকাল রাজ্যে মোট ১৩ জায়গায় হানা দেয় এনফোরসমেন্ট ডাইরেক্টরেট (ED)। সন্ধ্যা গড়ানোর সাথে সাথেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (partha chatterjee) ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হানাদিয়ে ২০ কোটি টাকা এবং ২০ টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ইডি। এদিকে শেষ পাওয়া খবরে রাত্রী ১২ টার পরও প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে এডির আধিকারিকদের থাকবার খবর পাওয়া যায়। সকাল হতেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে কলকাতা পুলিশের বিরাট বাহিনী জড়ো হয়েছে।




সূত্রের খবর পার্থ চট্টোপাধ্যায়ের (partha chatterjee) বাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। আইনজীবীদের সামনে বসে সেই সব নথিতে সই করেছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।




শুক্রবার সন্ধ্যায় টালিগঞ্জের অভিজাত আবাসনে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ২০ কোটি টাকা উদ্ধার করে ইডি। ইডির দাবি, অর্পিতা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ।




ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়িতে উদ্ধার হওয়া বিপুল অঙ্কের অর্থের উৎস কী, সেই নিয়েই আরও এক দফা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তাঁকে। ইডি সূত্রে আগেই জানানো হয়েছে, উদ্ধার হওয়া বিপুল অঙ্কের টাকার সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির যোগ রয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা।


২২ ঘণ্টা পার হয়ে গেলেও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরহননি ইডির আধিকারিকেরা। শুক্রবার সকাল প্রায় সাড়ে ৭টা থেকে শনিবার এখনো পর্যন্ত পার্থের বাড়িতেই রয়েছেন তাঁরা।


এই জিজ্ঞাসাবাদের পরই কোনদিকে ঘটনা মোড় নেবে সে দিকেই তাকিয়ে রাজ্যবাসী। রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (partha chatterjee) কি গ্রেপ্তার করা হতে পারে ! সেই প্রশ্নও উঁকি দিচ্ছে ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code