SSC SCAM : শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে নয়া মোড় !
শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC SCAM) কাণ্ডে নয়া মোড়। এবার শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক দুর্নীতি মামলায় শিক্ষা দপ্তরের প্রধান সচিব মনীশ জৈনকে তলব করে সিবিআই(CBI)। সূত্র মারফৎ জানা যাচ্ছে হাজিরা দিতে গিয়ে তিনি জানায় প্রভাবশালীরা বাধ্য করেছিলো স্বাক্ষর করতে ।
প্রায় ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় মনীশ জৈনকে। নিজাম প্যালেসে হয় জিজ্ঞাসাবাদ। মনীশ জৈনের এদিনের বক্তব্যের পরই চাঞ্চল্য তৈরি হয়েছে। কারা সেই প্রভাবশালী ! উঠছে প্রশ্ন।
জানা যায় স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ-দুর্নীতি মামলায় উঠে আসা উপদেষ্টা কমিটি কার নির্দেশে তৈরি হয়েছে তা জানতে তলব করে পাঠানো হয়েছে মনীশ জৈনকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ-নীতি মামলার (SSC SCAM) তদন্তে সিবিআই শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে জিজ্ঞাসাবাদ করেন। যাবতীয় খুঁটিনাটি জানতে চাওয়া হয় তার কাছে এমনটাই খবর।
কার নির্দেশে ফাইল পাঠিয়েছিলেন মণীশ? কার নির্দেশে গঠিত হয়েছিল উপদেষ্টা কমিটি?’ জানতে শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈনকে আজ তলব করেছিলো সিবিআই।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ