Latest News

6/recent/ticker-posts

Ad Code

IND vs WI: ফের বিশ্রামে কোহলি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের ভারতীয় দল ঘোষণা

ফের বিশ্রামে কোহলি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের ভারতীয় দল ঘোষণা 

Indian Cricket Team



ওয়েস্ট ইন্ডিজের (WI) বিরুদ্ধে টি ২০ দল ঘোষনা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ঘোষিত দলে নেই বিরাট (Virat) ও বুমরাহ (Jasprit Bumrah)। দুজনকেই বিশ্রাম দেওয়া হয়েছে। দলের নেতৃত্ব দেবেন রোহিত (Rohit Sharma)।




ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল: (T20 Team against West indies)

রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং।




এদিকে দলে জায়গা পেলেও রাহুল ও কুলদীপ দলে থাকাটা নির্ভর করছে ফিটনেস পরীক্ষার ওপর। ফিটনেস পরীক্ষায় পাশ করলে এই দুই খেলোয়াড় থাকবে দলে। চমকপ্রদভাবে দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন।




এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলেও নাম ছিল না বিরাটের। এত বিশ্রী ফর্মে থাকা তারকা লাগাতার বিশ্রাম নিচ্ছেন কেন? উঠছে প্রশ্ন।







সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code