Police Constable: সুখবর! পুলিশ কন্সটেবল নিয়োগে জট কাটল হাইকোর্টে
অবশেষে জট কাটল কলকাতা পুলিশ কনস্টেবলের (Kolkata Police Constable Recruitment) নিয়োগ প্রক্রিয়া। চলছে আবেদন প্রক্রিয়া। এর মাঝেই মামলা হয় হাইকোর্টে (Highcourt)। বিজ্ঞপ্তিতে বাংলা ও নেপালী ভাষায় পরীক্ষাতে হবে বলে জানানো হয়েছে। কিন্তু ইংরাজীতে নয় কেন? এই প্রশ্ন তুলেই মামলা হয় আদালতে।
জানা যাচ্ছে, কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (Kolkata Police Recruitment Board) পুলিশ কনস্টেবল ও মহিলা কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা ইংরাজীতেও করার দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হল এক স্বেচ্ছাসেবী সংস্থা। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা উঠলে তা খারিজ করে দেয় আদালত।
উল্লেখ্য, মোট ১৪১০ কনস্টেবল ও ২৫৬ জন মহিলা কনস্টেবল নিয়োগ করছে কলকাতা পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটে চলছে আবেদন প্রক্রিয়া। আজকেই সেই আবেদনের শেষদিন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ