COVID 19: করোনা রুখতে একগুচ্ছ নির্দেশিকা জারি রাজ্যের
ফের নতুন করে সংক্রমণ বাড়ছে করোনার। আর এই পরিস্থিতিতে চিন্তিত রাজ্য। সংক্রমণ রুখতে এবার বড়সড় পদক্ষেপ রাজ্যের! করোনা রুখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করলো রাজ্য। সংক্রমণের রাশ টানতে নির্দেশিকা জারি রাজ্য স্বাস্থ্য দপ্তরের।
নির্দেশিকা:
এক মাত্র ভ্যাকসিনের সব ডোজ নেওয়া ও উপসর্গহীন মানুষরা জনসমাগমে হাজির হতে পারবেন।
প্রাথমিকভাবে প্রত্যেকের ভ্যাকসিনেশন জরুরী। এমনকি প্রশাসনিক ক্ষেত্রে দিতে হবে বুস্টার ডোজও। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিনেশনের কাজ করতে হবে।
স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা যোদ্ধারা, যাঁরা সাধারণ মানুষের সংস্পর্শে আসছেন, তাঁদের অবশ্যই সম্পূর্ণ টিকাকরণ করতে হবে।
কো- মর্বিডিটি আছে এমন বয়স্ক মানুষদের অবশ্যই বুস্টার ডোজ সম্পূর্ণ করতে হবে।
জনসমাগম এলাকায় কোভিড বিধি মাস্ক পড়া, শারিরীক দূরত্ব, হাত ধোঁয়া ও স্যানিটাইজেশন মেনে চলতে হবে।
জনসমাগম, গণপরিবহণ এবং বাজার ও শপিং মল অবশ্যই সঠিকভাবে স্যানিটাইজেশন করতে হবে।
পাবলিক প্লেসে থার্মাল স্ক্যানিং এবং সঠিক স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকতে হবে।
সকলকে পশ্চিমবঙ্গ সরকারে স্বাস্থ্য দপ্তরের জারি করা বিধি নিষেধ মেনে চলার কথাও জানানো হয়েছে।
রাজ্যে করোনা সংক্রমণের দৈনিক হার বেড়েছে সম্প্রতি। দেড় হাজার পার দৈনিক সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে ১ হাজার ৫২৪ জন করোনা আক্রান্ত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় মোট ১১ হাজার ৮২৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণের হার ১২ শতাংশের ওপরে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ