Weather Update: উত্তরবঙ্গজুড়ে জারি কমলা সতর্কতা, কোথায় কোথায় বৃষ্টি?
বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গের জেলা গুলিতে চলছে লাগাতর বৃষ্টি। আর সেই বৃষ্টি এখনো চলছে। এর মাঝেই উত্তরবঙ্গের জেলাগুলি ভারী থেকে অতিভারী বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। জারি করা হয়েছে কমলা সতর্কতা।
উত্তরবঙ্গে আগামী ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা গেছে। পাশাপাশি হাওয়া অফিসের তরফে জারি হয়েছে কমলা সতর্কতা।
পূর্বাভাস অনুযায়ী ১৭ জুন শুক্রবার সকালের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অতিপ্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহজেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে, আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১-২ ঘণ্টার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়া।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ