Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাধ্যমিক রেজাল্ট ২০২২ - দিনহাটার জয়জয়কার

মাধ্যমিক রেজাল্ট ২০২২ - দিনহাটার জয়জয়কার 




অবশেষে প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল (Madhyamik Result 2022)। ৩ রা জুন শুক্রবার সকাল ৯ টায় মধ্যশিক্ষা পর্ষদ এর সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবছরের মেধা তালিকা (Madhyamik Result 2022 Merit List) প্রকাশ করেন। 

এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো- 1098758, পাশ 949927 জন, ১১ জনের পরীক্ষা বাতিল হয়েছে।   ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজারের বেশি।


এবছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ।


এবার পাশের হার গতবারের থেকে ভালো। আগামী ১৫ দিনের মধ্যে অনলাইনের মাধ্যমে স্ক্রুটিনির আবেদন হবে। 


রাজ্যে পঞ্চম স্থানে রয়েছেন দিনহাটার দেবদত্ত কুন্ড  , ধ্রুবজ্যোতি সাহা, সপ্তম স্থানে অনন্যা দেব, সৃজিতা মজুমদার, অষ্টম স্থানে রনি বর্মন, দশম স্থানে সায়ন্তিকা বর্মন । 


এখনো পর্যন্ত পাওয়া খবরে মোট ছয় জন কৃতি ছাত্র দিনহাটার মুখ উজ্জ্বল করেছে। প্রত্যেকেই দিনহাটা গোপালনগর উচ্চবিদ্যালয়ের ছাত্র বলে জানা যাচ্ছে। 


বিস্তারিত আসছে 


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code