KK Death : কেকের মৃত্যু ঘিরে রহস্য, মামলা দায়ের
বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য (KK Death)। তার মৃত্যু অস্বাভাবিক বলে মনে করছেন সঙ্গীরা। তাই দায়ের করা হয়েছে মামলা।
সূত্রে জানা গেছে, বুধবার (০১ জুন) সকালে কলকাতার নিউ মার্কেট থানায় কেকে’র অস্বাভাবিক মৃত্যুর (KK Death) মামলা দায়ের করা হয়েছে। গায়কের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ। এছাড়া কলকাতার যে পাঁচ তারকা হোটেলে ছিলেন তিনি, সেই হোটেলের ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অস্বাভাবিক মৃত্যুর মামলাটি দায়ের করেছেন কলকাতায় কেকে’র সঙ্গে গান করতে আসা তার সঙ্গীরা। মামলা দায়েরের পর তদন্তে নেমেছে নিউ মার্কেট পুলিশ। হোটেলের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে পরীক্ষা করা হচ্ছে সিসিটিভি ফুটেজও। বুধবার সকালেই এই তারকার ময়নাতদন্তও শুরু হওয়ার কথা।
প্রসঙ্গত লাইভ শো চলছিল কলকাতার নজরুল মঞ্চে। সেখানেই দুর্ঘটনাটি ঘটে। গানের অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে মারা গেলেন বিখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে (KK)। এটি ছিল ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ আয়োজিত একটি উৎসব।
মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বলে খবর সূত্রের। সূত্রের খবর, মঞ্চেই নাকি কেকে বারবার জানাচ্ছিলেন তাঁর শরীর খারাপ লাগছে। স্পটলাইট অফ করতে বলছিলেন। হোটেলে ফিরে যান তিনি, সেখানে আরও অসুস্থ হওয়ার পর ডায়মন্ড হারবার রোডের পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊