গান স্যালুটের মাধ্যমে KK কে শ্রদ্ধা জানাবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর
রবীন্দ্রসদনে শায়িত থাকবে প্রয়াত সঙ্গীত শিল্পী কেকে'র (KK) মরদেহ। গান স্যালুটের মাধ্যমে শিল্পীকে শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
বাঁকুড়া থেকে ফিরে দমদম বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) জানান, "ওঁর পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সমস্ত মরদেহকে আমরা রবীন্দ্রসদনে শ্রদ্ধা জানাই। ৫টা ১৫ মিনিটে যেহেতু ওনাদের ফ্লাইট, তাই রবীন্দ্রসদনে মরদেহ নিয়ে যাব। এখানের বদলে রবীন্দ্রসদনে তাঁকে আমরা গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানাব।"
মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানে ছিলেন কেকে। সেখানে অসুস্থতা বোধ করেন তিনি। হোটেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊