KK - হাম রহে ইয়া না রহেন কাল, চিরবিদায় গায়কের
লাইভ কনসার্টে 'হাম রহে ইয়া না রহেন কাল' গানটি গাইতে গাইতে এই গায়ক সত্যিই এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তা কেউ ভাবেনি।
লাইভ শো চলছিল কলকাতার নজরুল মঞ্চে। সেখানেই দুর্ঘটনাটি ঘটে। গানের অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে মারা গেলেন বিখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে (KK)। এটি ছিল ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ আয়োজিত একটি উৎসব।
মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বলে খবর সূত্রের। সূত্রের খবর, মঞ্চেই নাকি কেকে বারবার জানাচ্ছিলেন তাঁর শরীর খারাপ লাগছে। স্পটলাইট অফ করতে বলছিলেন। হোটেলে ফিরে যান তিনি, সেখানে আরও অসুস্থ হওয়ার পর ডায়মন্ড হারবার রোডের পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
কলকাতার সিএমআরআই (CMRI) হাসপাতালে প্রয়াত সংগীত শিল্পী কেকে (KK) তথা কৃষ্ণকুমার কুননাথ। ৫৩ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। অসুস্থ হলে কলকাতার সিএমআরআই (CMRI) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊