BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

DA News : আগের বকেয়া ডি এ না পেতেই আবারও বকেয়া ডি এ নিয়ে মামলা !

DA News : আগের বকেয়া Dearness Allowance না পেতেই আবারও বকেয়া ডি এ নিয়ে মামলা !



DA News



গত ২০ মে, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ (Dearness Allowance) মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু এখনো পর্যন্ত সে বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি রাজ্য। ডিএ (Dearness Allowance) নিয়ে রাজ্য সরকারের তরফে এখনো সুপ্রিম কোর্টে কোনও আবেদন করা হয়নি বলেই জানা গিয়েছে। এমতাবস্থায় রাজ্য কর্মচারীরা কি তাদের বকেয়া ডিএ (Dearness Allowance) পেতে চলেছে ! এমন সংশয়ের মধ্যেই আরও এক নতুন খবর।




ইতিমধ্যে যে কেসে রাজ্য সরকারি কর্মচারীরা জয়লাভ করেছে তা 2009 থেকে 2016 pay commission এর implement অর্থাৎ 2020 অবধি কম বেতন পাওয়া নিয়ে ছিলো । তবে সেই বকেয়া টাকা না পেতেই এবার 2019 ROPA এর ৪৮ মাসের বকেয়া এরিয়ার নিয়ে মামলা দায়ের হলো।



জানা গিয়েছে গত ১৪ জুন ইউনিটি ফোরামের তরফে SAT এ এই মামলাটি সিঙ্গিল বেঞ্চে গৃহীত হয়। ইউনিটি ফোরামের করা SAT এ এই মামলার মূল দাবি হল-
এক) রোপা-১৯ এর ৪৮ মাসের বকেয়া এরিয়ার প্রদান।
দুই) রোপা-১৯'এ D.A.র উল্লেখসহ কেন্দ্রীয় হারে D.A. প্রদান।
তিন) H.R.A. 12% থেকে বাড়িয়ে পুণরায় 15% করা।




মামলাটির পরবর্তী শুনানির তারিখ ধার্য্য হয়েছে ১৮ই জুলাই,২০২২ । পরবর্তীতে আরো অনেক সংগঠন এর সাথে যুক্ত হতে যাচ্ছে বলে খবর।

সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...
DA News : আগের বকেয়া Dearness Allowance না পেতেই আবারও বকেয়া ডি এ নিয়ে মামলা ! গত ২০ মে, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শ...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy