গঙ্গারামপুরে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক যুবক
দক্ষিণ দিনাজপুর:
ফের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুলিশের বড় সাফল্য। ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃত যুবকের নাম প্রসেনজিৎ ঘোষ (২২)। বাবা গৌতম ঘোষ। বাড়ি গঙ্গারামপুর থানার পাটন ঘোষপাড়া এলাকায়।
জানা গিয়েছে,গোপন সূত্রের খবর পেয়ে ক্রেতা সেজে গঙ্গারামপুরের বাসস্ট্যান্ড এলাকায় হানা দেন পুলিশ,যায় পরে একটি ৭ এম এম আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ সহ ধৃত প্রসেনজিৎকে গ্রেপ্তার করে গঙ্গারামপুর থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার ধৃতকে নির্দিষ্ট ধারা দিয়ে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মহকুমা আদালতে পাঠিয়েছে গঙ্গারামপুর থানার পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ