Latest News

6/recent/ticker-posts

Ad Code

Tripura New CM: ত্রিপুরার নয়া মুখ‍্যমন্ত্রীর নাম ঘোষনা, ঘোষনা হতেই প্রকাশ‍্যে গোষ্ঠীকোন্দল

Tripura New CM: ত্রিপুরার নয়া মুখ‍্যমন্ত্রীর নাম ঘোষনা, ঘোষনা হতেই প্রকাশ‍্যে গোষ্ঠীকোন্দল 

Manik Saha




আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন বিপ্লব দেব। আর তারপরেই এবার নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল বিজেপি। জানা গিয়েছে নতুন মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা। মানিক সাহা কে মুখ্যমন্ত্রী করার পরেই প্রকাশ্যে এলো বিজেপির অন্তর্দ্বন্দ্ব।


manik saha




সূত্রের খবর মানিক সাহাকে মুখ্যমন্ত্রীর ঘোষণা পরেই ভাঙ্গা হল চেয়ার টেবিল। এমনকি ধাক্কা দেওয়া হয় মানিক সাহা কেও কিন্তু সবকিছু উপেক্ষা করে মানিক সাহা রাজভবনের দিকে রওনা দিয়েছেন শপথ নেওয়ার উদ্দেশ্যে।

manik saha




শনিবার বিকেলের পরিষদীয় বৈঠকে সমস্ত জল্পনা উড়িয়ে ত্রিপুরার রাজ্যসভার সাংসদের নামেই সিলমোহর দিল বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই নয়া মুখ‍্যমন্ত্রীকে ধাক্কা দেন রাজ‍্যের মন্ত্রী রামপ্রসাদ পাল এমনটাই অভিযোগ।



বিক্ষুব্ধদের দাবি, বিধায়কদের মতামতকে গুরুত্ব না দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code