Latest News

6/recent/ticker-posts

Ad Code

Orange Dust Storm: কালবৈশাখী নয় কমলা বৈশাখী, দেখুন ভিডিও

Orange Dust Storm: কালবৈশাখী নয় কমলা বৈশাখী, দেখুন ভিডিও

Orange Dust Storm





রাজ্যে এখন কালবৈশাখীর সময়, আকাশ কালো করে মেঘ জমে শুরু হয় ঝড়। কিন্তু কখনো শুনেছেন ঝড়ের সময় কালো নয় কমলা রঙে ঢেকা যায় আকাশ। হ্যা এমনটাই এখন হচ্ছে ইরাকে। ইরাকে (Iraq) এখন চলছে কমলা বৈশাখী (Orange Dust Storm)। 

Orange Dust Storm

ধূলো ঝড় চলাকালীন, এবং তারপরেও বেশ কিছুক্ষণ গোটা আকাশ পুরো কমলা হয়ে যাচ্ছে। ধুলোর রঙও পুরো কমলা। গত মাসে বেশ কয়েকবার ধেয়ে আসার পর মে-র শুরুতে কমলা ধুলো ঝড়ে ঢাকল ইরাকের রাজধানী বাগদাদ। 

Orange Dust Storm

কমলা রঙের পুরো ধুলোর চাদরে ঢাকা ঝড়ে বাগদাদ সহ ইরাকের বেশ কিছু জায়গায় ছারখার অবস্থা। দৃশ্যমান্যতায় বাধা আসায় বিমান চলাচল বন্ধ। 

কমলা ঝড়ে স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত। এই ঝড়ের কারণে প্রশাসনের পক্ষ থেকে মানুষকে ঘর থেকে বের হতে বারণ করা হয়েছে।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code