রোগী মৃত্যু কে কেন্দ্র করে চরম উত্তেজনা-মহিলা দালালকে বেধড়ক মার জনতার
রোগী মৃত্যু কে কেন্দ্র করে চরম উত্তেজনা জলপাইগুড়িতে। মহিলা দালালকে ধরে বেধড়ক মারধর। মহিলা নিজেকে নির্বাচিত পঞ্চায়েত বলেও দাবী করেন। একইসাথে ওই মহিলার বিরুদ্ধে কিডিনি পাচারের অভিযোগ পরিবারের। যদিও এখোনও কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি পরিবার। (Jalpaiguri News)
অভিযোগ ময়নাগুড়ি চুড়া ভান্ডার এলাকার বাসিন্দা বছর ৫৫ এর কিরন মন্ডল গত কয়েকদিন আগে ময়নাগুড়ির এক জন ( দালাল) এর হাত ধরে ধূপগুড়ির একটি নার্সিং হোমে গল ব্লাড়ার স্টোন অপারেশন করাবার জন্য ভর্তি হন। এরপর তার অপারেশন হয়। এরপর মহিলার হাতে ২৪০০০/- টাকা দেয়। আজ তার ছুটি হবার কথা ছিল। কিন্তু আচমকাই তার স্বাস্থ্যের অবনতি হয়। তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এরপর ওই মহিলার বিরুদ্ধে কিডনি পাচারের অভিযোগ তুলে বেধড়ক মারধর করে মৃতের আত্মীয়রা। (Jalpaiguri News)
খবর পেয়ে ছুটে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। (Jalpaiguri News)
পরিবারের তরফে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে। যদিও আটক মহিলাকে সুরখাজনিত কারণে পুলিসের হেফাজতে রাখা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত করছে বলে সূত্রের খবর। (Jalpaiguri News)
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ