IPL -এ আরও এক নজির ধোনির!
IPL -এ আরও এক নজির গড়লেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের জার্সিতে IPL এ দুশোতম ম্যাচ খেলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি।
বুধবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুশোতম ম্যাচ খেলছেন ধোনি। তবে আইপিএলে তাঁর ২৩০তম ম্যাচ এটি। কারণ ২০১৬ ও ২০১৭, যে দু'বছর আইপিএল থেকে চেন্নাই সুপার কিংস বহিষ্কৃত থাকায় রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে খেলেছিলেন ধোনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে অনেক আগেই আইপিএলে ম্যাচ খেলার ডাবল সেঞ্চুরি করেছেন কোহলি। ২০০৮ সাল থেকে আইপিএলে ২১৮ ম্যাচ খেলেছেন কোহলি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ