তিনদিনের সফরে বাংলায় (West Bengal) আসছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
গত বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলের পরাজয়ের পর তিনদিনের সফরে বাংলায় (West Bengal) আসছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পটভূমিতে অমিত শাহের এই সফরে বিজেপির কর্মীরা উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে।
৪ মে রাতে কলকাতায় পৌঁছবেন অমিত শাহ (Amit Shah)। ৫ মে তিনি প্রথমে উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জে (Hingalganj) যাবেন বিএসএফ (BSF)-র একটি অনুষ্ঠানে যোগ দিতে। সেখান থেকে তিনি শিলিগুড়ি যাবেন এবং রেলওয়ে ইনস্টিটিউট গ্রাউন্ডে একটি জনসভায় ভাষণ দেবেন। জনসভা ভাষণ দেওয়ার পর বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। আরও পড়ুনঃ Bank Holiday: মে মাসে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখুন তালিকা, কবে কবে
৬ মে উত্তরবঙ্গের কোচবিহার সংলগ্ন তিনবিঘায় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি (Amit Shah)। ৬ মে বিকেলে কলকাতায় ফিরে আসবেন এবং রাজ্যের শীর্ষ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ওইদিন বিকেলেই দিল্লি ফের যাবেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ