Latest News

6/recent/ticker-posts

Ad Code

1 May: সমগ্র বিশ্বের সঙ্গে ঐতিহাসিক মে দিবস পালিত হলো জলপাইগুড়িতে

1 May: সমগ্র বিশ্বের সঙ্গে ঐতিহাসিক মে দিবস পালিত হলো জলপাইগুড়িতে

বিশ্ব শ্রম দিবস


রোববার আন্তর্জাতিক শ্রমিক দিবস মে  'ডে, এই দিনটিকে শ্রমিক দের অধিকার রক্ষার লড়াইয়ের  প্রতীক হিসেবে দেখা হয়ে থাকে সারা বিশ্বের শ্রমিক সমাজে। ১৮৮৯ সালে আমেরিকার  ' হে ' মার্কেটে আট ঘণ্টা কাজের দাবী করে চলা আন্দোলনকে পুঁজিবাদী রাষ্ট্র ব্যাবস্থা বন্দুক দিয়ে থামিয়ে দিতে চেয়ে নির্বিচারে গুলি ছুড়ে হত্যা করে ছিলো বহু আন্দোলনরত শ্রমিকদের। তবে সেদিন শ্রমিকশ্রেণী প্রধান প্রতিপক্ষ পুঁজিবাদী ব্যাবস্থার বড় বড় মাথা রাও বুঝতে পারেনি ,শ্রমিকশ্রেণীর ওপর তাদের এই আক্রমণ ই আগামীতে তাদের বিরুদ্ধে বিশ্ব জুড়ে প্রতিবাদের রূপ নিয়ে আরো সংগঠিত করে তুলবে শ্রমিক শ্রেণীকে।



এই শ্রমিক গণহত্যার সেই দিন টি ছিল পয়লা মে, সেই থেকে রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকলেও , আট ঘণ্টা কাজের অধিকার যারা নিজেদের প্রানের বিনিময়ে ছিনিয়ে এনেছিলো সেই সংগ্রামী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মে দিবস পালিত হয়ে আসছে শ্রমিক সমাজের প্রতিটি কোনায়। আরও পড়ুনঃ Bank Holiday: মে মাসে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখুন তালিকা, কবে কবে 



জলপাইগুড়ি শহরের বুকে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে রোববার সকালে মহিলা সদস্যদের হাত দিয়ে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পালিত হয় মে দিবস।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code