Latest News

6/recent/ticker-posts

Ad Code

TET Pass Certificate : কীভাবে পাবেন টেট পাস সার্টিফিকেট ! বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের

Online Portal এ আবেদন করতে হবে টেট পাস ২০১৪ সার্টিফিকেট এর জন্য 



TET Pass Certificate



এবার টেট পাস সার্টিফিকেট প্রদান করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ (wb primary board)। TET-2014 যোগ্যদের TET-2014 পাস সার্টিফিকেট প্রদান করবে পর্ষদ (TET Pass Certificate)।  এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানেই ২০১৪ টেট পাস পরীক্ষার্থীদের সার্টিফিকেট বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে।


নির্দেশিকায় বলা হয়েছে, মাননীয় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাচ্ছে যে TET-2014 যোগ্যদের TET-2014 পাস সার্টিফিকেট প্রদান করা হবে (TET Pass Certificate)। এর জন্য প্রশিক্ষিত প্রার্থীরা নির্ধারিত অনলাইনে আবেদন জমা দেবেন। একটি ডেডিকেটেড পোর্টালে প্রোফর্মা শীঘ্রই খোলা হবে।

একই সঙ্গে বলা হয়েছে, যে সমস্ত চাকরি প্রার্থী TET-2014 আবেদনের ফি ফেরত পেতে চান তাঁরা পেমেন্ট/ডিপোজিট স্লিপের কপি সহ স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে পারেন। এই সমস্ত প্রার্থীরা শিক্ষক যোগ্যতা পরীক্ষার সার্টিফিকেট (TET Pass Certificate) ভবিষ্যতে আর পাবেন না। 


দেখে নিন বিজ্ঞপ্তিটি-


TET Pass Certificate
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code