SSC Group D Scam: বেনিয়মে নিয়োগে ৯৮ জনকে স্কুল ঢোকায় নিষেধাজ্ঞা জারি আদালতের
SSC গ্রুপ ডি দুর্নীতিতে বেআইনিভাবে নিযুক্ত ৯৮ জনের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে আদালত। এর পর তাঁদের বরখাস্তের নির্দেশ দেন বিচারপতি। দেওয়া হয় সিবিআই তদন্তের নির্দেশ। কিন্তু সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আর তা নিয়ে তুমুল কলকাতা হাইকোর্ট।
এবার SSC গ্রুপ ডি দুর্নীতি মামলায় এবার বেআইনিভাবে নিযুক্ত ৯৮ জনের স্কুলে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করলের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে তিনি জানিয়েছেন, এই ৯৮ জনকে আর কর্মী হিসাবে ধরা যাবে না।
শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দেন। তাদের কোনও ভাবেই কর্মীর মর্যাদা দেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন তিনি। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিযুক্তরা আদালতের দ্বারস্থ হন কি না এখন সেদিকেই নজর সবার।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ