পাহাড়ে আশা কর্মীকে [Accredited Social Health Activist (ASHA) worker] ধর্ষণের ঘটনার প্রতিবাদের ঢেউ আছড়ে পরলো সমতলে
সোমবার জলপাইগুড়ি জেলা আশা স্বাস্থ্য কর্মী ইউনিয়নের পক্ষ থেকে [Accredited Social Health Activist (ASHA) worker] সম্প্রতি দার্জিলিং জেলার কার্সিয়াঙ্গে এক আশা স্বাস্থ্য কর্মীকে ধর্ষণ করে রাস্তায় ফেলে দেবার যে পৈশাচিক ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে পাশাপাশি জলপাইগুড়ি জেলার সমস্ত আশা স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার দাবিতে এক স্বারকলিপি প্রদান করা হয় কোতয়ালি থানায়।
এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা আশা স্বাস্থ্য কর্মী ইউনিয়নের সভাপতি নেহা বেগম জানান, আমরা আতঙ্কিত, তাই আমরা চাইছি কার্সিয়াঙ্গের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এর পাশাপাশি আমাদের নিরাপত্তা।
প্রসঙ্গত আয়ুষ থাপা নামে এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে কার্শিয়াং থানার পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ