ভুলে ভরা জাতীয় সঙ্গীত গাইলেন তৃণমূল নেত্রী- পেশায় শিক্ষিকা ! দেখুন সেই ভাইরাল ভিডিও
নিউজ ডেস্ক: রাজ্যের মন্ত্রীর সামনেই ভুল জাতীয় সঙ্গীত গাইলেন তৃণমূল নেত্রী রিনা দাস, পেশায় তিনি আবার একজন শিক্ষিকাও ! মুহূর্তেইর মধ্যে ভাইরাল হল সেই ভিডিও।
গতকাল মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছিল তৃণমূল। আর সেই প্রতিবাদ মিছিল শেষ হওয়ার পর সভার আয়োজন করতে গিয়ে সেই সভাতেই ঘটল এই বিপত্তি।
অনুষ্ঠান শেষ হওয়ার মুহূর্তে সবাই জাতীয় সঙ্গীত গাইলেন। সেই সময় মাইক ছিল সদ্য নির্বাচিত কাউন্সিলর রিনা দাসের হাতে। আর তিনিই গাইলেন ভুল জাতীয় সঙ্গীত। আরও পড়ুনঃ April Fools’ Day: কেন বোকা বানানো হয় পহেলা এপ্রিল ! জেনে নিন এপ্রিল ফুলের ইতিহাস
এদিকে সেই মুহূর্তের ভিডিও সামনে আসতেই সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় ভিডিও। ওই সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ