Latest News

6/recent/ticker-posts

Ad Code

বুড়িরহাট বাজারে দুইটি দোকানে চুরি- রান্না করা মাংসও নিয়ে গেলো চোর

বুড়িরহাট বাজারে দুইটি দোকানে চুরি- রান্না করা মাংসও নিয়ে গেলো চোর 

বুড়িরহাট বাজার


বৃহস্পতিবার গভীর রাতে দিনহাটা দু নম্বর ব্লকের বুড়িরহাট বাজারে এই চুরির ঘটনা ঘটে। জানা গিয়েছে বুড়িরহাট বাজারের ব্যবসায়ী গণপতি বর্মন নামের এক ব্যাবসায়ীর দর্শকর্মা দোকান ও ধনকুমার বর্মন নামের এক ব্যাবসায়ীর ফাস্ট ফুডের দোকানে চুরি হয়। 


দশকর্মা দোকানের টিন কেটে নগদ প্রায় এক হাজার টাকা এবং ফাস্ট ফুডের দোকানের গেট ভেঙে ঢুকে প্রথমে নগদ ৫ হাজার টাকা এবং এরপর রান্না করা মাংস চুরি করে নিয়ে যায়। 


চুরি করার পর দুষ্কৃতীরা বাজারেই একজায়গায় বসে মাংস ও মদ খেয়ে চলে যায়। আজ সকালে দুই দোকান ব্যাবসায়ী  দোকান খুলতে আসলে দেখেন এই ঘটনা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code