অনুরাগীর কান্ড দেখে আপ্লুত সানি, শুভেচ্ছা জানালেন যাতে অনুরাগী বৌ খুঁজে পায়
অনুরাগীর হাতে নিজের নামের ট্যাটু দেখে প্রচন্ড উচ্ছ্বসিত সানি লিওনি (sunny leone)। সেই ভক্তের সঙ্গে সাক্ষাতের মুহূর্ত ক্যামেরাবন্দি করে শেয়ার করলেন নেটদুনিয়ায়। শুধু তাই নয়, ভবিষ্যতে ওই তরুণ যাতে স্ত্রী খুঁজে পান, তার জন্যও জানালেন শুভেচ্ছা।
কি এমন কান্ড ঘটাল সেই ভক্ত, যার জন্য সানি (Sunny Leone) ভিডিও (video) শেয়ার করে ভক্তের বৌ পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করতে বাধ্য হলেন সানি।
সানি লিওনির শেয়ার করা ওই ভিডিওতেই (sunny leone video) দেখা যায়, এক ভক্ত প্রিয় অভিনেত্রীর নাম নিজের হাতে ট্যাটু করিয়েছেন। তা দেখেই, সানি তার দিকে ক্যামেরা তাক করতে বলেন। সেখানেই অভিনেত্রী প্রশংসা করে বলেন, ‘এদিকে এসো। এটা দেখো! দারুণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে।’
কিছুদিন আগেই তেলেগু ছবি ‘রেণুকাস ওয়েডিং’ সিনেমার শুট করতে তিরুপতি গিয়েছিলেন সানি। সেখানেই ওই অনুরাগী ছুটে আসেন প্রিয় অভিনেত্রীর সঙ্গে দেখা করতে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ