Latest News

6/recent/ticker-posts

Ad Code

Dinhata News : তলবি সভায় অপসারিত শৌলমারি গ্রাম পঞ্চায়েত প্রধান

তলবি সভায় অপসারিত শৌলমারি গ্রাম পঞ্চায়েত প্রধান

অনাস্থা, GP




দলীয় অনুশাসন ও জেলা সভাপতি পার্থ প্রতিম রায়ের হুশিয়ারিকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে অনাস্থা প্রস্তাব পাশ করলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত বড়ো শৌলমারি গ্রাম পঞ্চায়েতের ৮ পঞ্চায়েত সদস্য। এদিন ওই ৮ পঞ্চায়েত সদস্যর ডাকা অনাস্থা প্রস্তাবের পক্ষে তলবি সভার মাধ্যমে অবশেষে অপসারিত হলেন দিনহাটা ১ ব্লকের অন্তর্গত বড়ো শৌলমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিউটি বর্মন। এদিন গ্রাম পঞ্চায়েত অফিসে দিনহাটা ১ বিডিওর উপস্থিতিতে ১৪ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে ৮ জনের সম্মতিতে এই সভায় প্রস্তাব পাস হয়।




উল্লেখ্য বেশ কিছুদিন আগেই বড়ো শোলমারি গ্রামের বর্তমান প্রধান বিউটি বর্মনের নামে দুর্নীতির অভিযোগে তাকে অপসারণের দাবিতে অনাস্থা প্রস্তাব নিয়ে আসেন উক্ত গ্রাম পঞ্চায়েতের ৮ পঞ্চায়েত সদস্য। তবে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায় অনস্থা প্রস্তাবের বিপক্ষে একাধিক হুশিয়ারি দিলেও কার্যত তার বিপরীতে গিয়ে আজকের এই অনাস্থা প্রস্তাব পাশ করে পঞ্চায়েত সদস্যরা।




তবে এদিন এই সভার প্রাক্কালে দিনহাটা ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এই অনাস্থা প্রস্তাব বন্ধের জন্য সেখানে গেলে রাস্তায় তাকে একদল দুষ্কৃতী মারধর করে বলে অভিযোগ। যদিও তৃণমূল কংগ্রেসের অপর এক গোষ্ঠীর দাবি সঞ্জয় বর্মন নিজেই এই অনাস্থা প্রস্তাবে মদদ দিচ্ছেন। তবে ব্লক সভাপতির মদতেই হোক বা পঞ্চায়েত সদস্য দের নিজস্ব ইচ্ছেতেই হোক, কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের দলীয় শাসন যে তলানিতে থেকেছে তা আজকের অনাস্থা সভা ও বিগত দিনের অনাস্থার মধ্যেই স্পস্ট। এ ছাড়াও দিন দিন যে জেলায় গোষ্ঠিবাজি চরমে ঠেকে যাচ্ছে সেটাও আর বলার অপেক্ষা রাখে না।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code