Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুই ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে যাবে LPG Gas Cylinder, ‘তৎকাল সেবা’ চালু করতে চলেছে ইন্ডিয়ান অয়েল!

LPG Gas Cylinder: ‘তৎকাল সেবা’ চালু করতে চলেছে Indian Oil 

LPG Gas Cylinder



বিশ্বজিৎ দাসঃ 
এবার থেকে আপনিও পেতে চলেছেন এলপিজি গ্যাসের এই সুবিধা। ইন্ডিয়ান অয়েল তাদের উপভোক্তাদের জন্য ‘তৎকাল সেবা’ নামক প্রকল্প শুরু করতে চলেছে এবং এর দ্বারা আপনি খুব সহজেই বাড়িতে বসে মোবাইল এর মাধ্যমে যদি এলপিজি গ্যাস বুক করেন তবে বুক করার সময় থেকে মাত্র দুই ঘণ্টার মধ্যে পেয়ে যাবেন রান্নার গ্যাস।




এটি খুব দ্রুত সত্যি হতে চলেছে। এর পূর্বে ইন্ডিয়ান অয়েল বারংবার তাদের ওয়েবসাইটে এই প্রচারটি করতে থাকে। আপনি যদি উপভোক্তা হন তবে খুব সহজেই ইন্ডিয়ান অয়েল এর ওয়েবসাইটে কিংবা ইন্ডিয়ান অয়েল অ্যাপের মাধ্যমে গ্যাস বুক করে নিতে পারেন এবং তাহলেই আপনি পেয়ে যাবেন এই সকল সুবিধা। পূর্বের সবচেয়ে সমস্যার যে বিষয় ছিল, তা হলো রান্নার গ্যাস বুক করা হলে তা বাড়িতে পৌঁছাতে দীর্ঘ সময় নিত। ফলে দরকারের সময় প্রয়োজনীয় জিনিস না পাওয়ার ফলে সমস্যায় ভুগত একাধিক মানুষ।




এই তৎকাল সেবা যদি সফল হয় তবে সেই দুশ্চিন্তা অনেকটাই যে কেটে যাবে তা ঠিক। ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে করা একটি টুইটে বলা হয়েছে, “আপনার নতুন ইন্ডেন করা এলপিজি কানেকশন মাত্র একটি মিসড কল দূরে আছে। আপনি শুধু 8454955555 ডায়াল করবেন এবং আপনার দরজায় এলপিজি সংযোগ পাবেন। বর্তমান ইন্ডেন গ্রাহকরাও তাদের ফোন নম্বর থেকে আমাদের একটি মিস কল দিয়ে বুক করতে পারার সুযোগ পাবেন।”
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code