Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুরভোট নিয়ে একগুচ্ছ নির্দেশিকা তৃণমূলের

পুরভোট নিয়ে একগুচ্ছ নির্দেশিকা তৃণমূলের 




২৭শে ফেব্রুয়ারি রাজ‍্যের প্রতিটি পুরসভায় পুরভোট। ইতিমধ‍্যে পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের প্রার্থীদের ও নেতাদের পুরভোট নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিল তৃণমূল কংগ্রেস। প্রচার নিয়ে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। সেই নির্দেশিকার তালিকা দীর্ঘ।



নির্দেশিকা:

  • যাকে দল প্রার্থী করবে, তার সমর্থনে দলের সব শাখা, গণসংগঠনকে নামতে হবে।
  • মিছিল, মিটিংয়ে কমিশনের বিধি মেনে চলতে হবে।
  • ডিজিটাল প্রচারে জোর দিতে হবে।
  • বাড়ি বাড়ি প্রার্থীর প্রচার দু'বার করতে হবে।
  • ট্যাবলো ব্যবহার করতে পারেন প্রচারে যাতে মানুষ ইস্যুগুলি সব দেখতে ও জানতে পায় সহজে।
  • যে সব এলাকায় আগের ভোটে বিজেপির বা কোনও প্রতিপক্ষের লিড ছিল, বা যাঁরা অন্য দলের ভোটার বলে পরিচিত, প্রার্থীরা সরাসরি তাদের বাড়ি গিয়ে কেন্দ্রের জনবিরোধী নীতি তুলে ধরুন।
  • স্থানীয় উন্নয়ন ও ইস্যুগুলির পাশাপাশি মুখ্যমন্ত্রীর ছবি এবং রাজ্য সরকারের সব ক'টি উন্নয়ন, সামাজিক স্কিমের ওপরে জোর দিন। কীভাবে প্রতিটি পরিবারের বিভিন্ন বয়সের সদস্যরা উপকৃত হয়েছেন তার ব্যাখ্যা করুন।
  • বিরোধী দলের কোনও প্রচারে বাধা দিয়ে তাদের নাটক করার সুযোগ দেবেন না। যেখানে তারা আপত্তিকর কাজ করবে সঙ্গে সঙ্গে প্রশাসন ও শীর্ষ নেতৃত্বকে জানান।
  • রাজ্যের বিভিন্ন অঞ্চলে মুখ্যমন্ত্রীর উন্নয়ন ব্যাখ্যা করুন। উত্তরবঙ্গে রেলমন্ত্রী হিসাবে মমতা বন্দোপাধ্যায়ের ঢালাও কাজ ও জঙ্গলমহলে হিংসা থামিয়ে বিপুল উন্নয়ন ব্যাখ্যা করতে হবে।
  • যারা অন্য দল থেকে তৃণমূলে আসতে চান, উন্নয়নে শামিল হতে চান, সেরকম কর্মী, সংগঠক, সমর্থকদের সাথে যোগাযোগ বাড়ান।
  • তৃণমূল ছেড়ে চলে যাওয়া যদি আবার দলে ফিরতে চান তাহলে শীর্ষ নেতৃত্বকে জানান।
  • প্রতিটি ওয়ার্ডে তৃণমূলের করা পরিকাঠামো ও পরিষেবার কাজ উল্লেখ করতে হবে৷ এবার কী কী করতে চান, অগ্রাধিকার দিয়ে পাড়ায় পাড়ায় জানাতে হবে। 
  • মানুষের ভোটে আস্থা রেখে প্রচার করুন। বাড়তি ভোট পাওয়ার জন্যে এমন কোনও পদক্ষেপ নেবেন না, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়।
  • বিরোধীরা গা-জোয়ারি করলে প্রতিহত করতে হবে আইনসম্মত ভাবে। নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে হবে।ইতিমধ্যেই একাধিক জায়গায় প্রচার শুরু হয়েছে। জনসংযোগে কোনও ফাঁক রাখতে রাজি নয় তৃণমূল।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code