বিশ্বজয়ের হাতছানি ভারতের সামনে, যুব বিশ্বকাপের ফাইনালে আজ ভারত-ইংল্যান্ড, কখন কোথায় দেখবেন ম্যাচ?
২২ গজে আরো একবার বিশ্ব জয়ের সুযোগ ভারতের। আজ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে যশ ধূলের টিম ইন্ডিয়া। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৬ রানে জয় ছিনিয়ে এবার প্রতিপক্ষ ইংল্যাণ্ড। ২০১৯-এ ইংল্যান্ডের মাটিতেই বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল সিনিয়র ভারতীয় দলের।
আজ ৫ই ফেব্রুয়ারি অ্যান্টিগায় হবে যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৬.৩০ থেকে শুরু হওয়ার কথা ফাইনাল ম্যাচ। খেলা শুরুর ৩০ মিনিট আগে টস হবে।
স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি এইচডি, স্টার স্পোর্টস ওয়ান বাংলা চ্যানেলে দেখা যাবে ম্যাচ। পাশাপাশি হটস্টার অ্যাপ, ওয়েবসাইটেও দেখা যাবে খেলা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ