Latest News

6/recent/ticker-posts

Ad Code

জেলায় জেলায় কড়া নির্দেশিকা জারি করল TMC

জেলায় জেলায় কড়া নির্দেশিকা জারি করল TMC  

TMC



শুক্রবার ১০৮ পুরসভায় প্রার্থীতালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস ( trinamool congress)। কয়েক ঘণ্টার পর আবার সেই তালিকা বদল করা হয়।  পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সী সই করার পর, নয়া তালিকা পাঠিয়েও দেওয়া হয় প্রত্যেকটি জেলায়, জেলা সভাপতিদের। তারপরও দেখা যায় ঘাসফুল শিবিরের 'তালিকা-বিক্ষোভ'। 

জেলায় যখন প্রার্থী বদলের দাবিতে পথে নেমেছেন দলের কর্মী সমর্থকরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্দেশিকা জারি করল শাসক দল।

একনজরে তৃণমূলে পুর-নির্দেশিকা:-

১) যাকে দল প্রার্থী করবে; তার সমর্থনে দলের সব শাখা সংগঠন কে প্রচারে নামতে হবে।

২) মিছিল, মিটিংয়ে কমিশনের বিধি মেনে চলতে হবে।

৩) ডিজিটাল প্রচারে জোর। বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীকে প্রচার করতে হবে ২বার।

৪) ট্যাবলোর মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিভিন্ন ইস্যু তুলে ধরতে হবে।

৫) আগের ভোটে যেসব এলাকায় বিরোধীরা এগিয়ে ছিল বা যাঁরা অন্যদলে ভোটার হিসেবে পরিচিত, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় জনবিরোধী নীতি তুলে ধরতে হবে প্রার্থীদের।

৬) শুধু এলাকায় উন্নয়ন বা স্থানীয় ইস্যু নয়, প্রচারে মুখ্যমন্ত্রীর ছবি-সহ সরকারের বিভিন্ন প্রকল্পেও জোর। কীভাবে প্রতিটি পরিবারের বিভিন্ন বয়েসের সদস্যরা উপকৃত হয়েছেন, তা ব্যখ্যা করতে হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code