Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগামীর দিন অপেক্ষা করছে ভয়ঙ্কর বিপদের- জানাচ্ছে গবেষণা

আগামীর দিন অপেক্ষা করছে ভয়ঙ্কর বিপদের- জানাচ্ছে গবেষণা 

earth destroy



জলবায়ু পরিবর্তনের কারণে উত্তাল হবে ভারতের উপকূল এলাকা। বাড়বে সমুদ্রের জলস্তর। মূলত বঙ্গোপসাগর, দক্ষিণ চিন সাগর, দক্ষিণ ভারত মহাসাগরীয় উপকূল এলাকায় এমন প্রবণতা লক্ষ করা যাবে। এমনটা জানাচ্ছে সাম্প্রতিক গবেষণা।




আইআইটি খড়্গপুরের গবেষকেরা সম্প্রতি ‘ক্লাইমেট ডায়নামিক্স স্প্রিংগার’ নামে একটি জার্নালে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছেন। ওই রিপোর্টে বলা হয়েছে, ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্রে বড় ঢেউয়ের প্রবণতা বাড়তে থাকলে ক্ষতিগ্রস্ত হবে উপকূল এলাকা। সমুদ্রের নোনা জল স্থলভাগে ঢুকে মিশবে ভূগর্ভস্থ জলের সঙ্গে। নষ্ট হবে প্রচুর ফসল। অর্থাৎ, এর প্রভাব সরাসরি পড়বে আর্থ-সামাজিক ভিত্তির উপর।







গবেষকেরা জানাচ্ছেন, মূলত জুন-জুলাই-অগস্ট এবং সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর মাসে ঝোড়ো হাওয়া এবং বড় ঢেউয়ের প্রবণতা বাড়বে দক্ষিণ ভারত মহাসাগরীয় উপকূলে। দক্ষিণ ভারত মহাসাগরে ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে অন্তত এক মিটার।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Ad Code