Latest News

6/recent/ticker-posts

Ad Code

Big Breaking : সঙ্গীত জগতে গভীর শূন্যতা, প্রয়াত বাপ্পি লাহিড়ি

Bappi Lahiri : সঙ্গীত জগতে গভীর শূন্যতা, প্রয়াত বাপ্পি লাহিড়ি

Bappi Lahiri



মুম্বই, ১৬ ফেব্রুয়ারি: প্রয়াত হলেন সংগীত শিল্পী বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)।  তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।


মুম্বইয়ের (Mumbai) ক্রিটিকেয়ার হাসপাতালে তিনি প্রয়াত হন বলে জানা গিয়েছে।

বাপ্পি লাহিড়ি




গতকাল প্রয়াত হয়েছেন 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। আর আজ বাপ্পি লাহিড়ির প্রয়ানের খবরে শোকস্তব্ধ সঙ্গীত জগত।


বাপ্পি লাহিড়ি


হাসপাতালের পরিচালক দীপক নামজোশি সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, "বাপ্পি লাহিড়ি এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এবং সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয় ও তাঁকে ফের হাসপাতালে আনা হয়েছিল। তাঁর একাধিক স্বাস্থ্য সমস্যা ছিল। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে রাতে তাঁর মৃত্যু হয়।"
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

8 মন্তব্যসমূহ

Ad Code